শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫১ পিএম, ২০২২-১২-২৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রপ্রধান দু'দেশের এ সুযোগগুলো কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে আগামীতেও মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে তুরস্ক। রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited