শিরোনাম
মুজিব উল্ল্যাহ্ তুষার, সিনিয়র স্টাফ রিপোর্টার : | ০৩:৪৩ পিএম, ২০২৩-০১-৩১
চট্টগ্রাম নগরীর যানজট সমস্যার সমাধান করতে চট্টগ্রাম বন্দর, সিডিএ, সিটি কর্পোরেশনসহ প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬২ লাখ ৫৮ হাজার কোটি টাকা। (জিওবি অর্থায়ন ১৩ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা। এবং KOICA অর্থায়ন ৫৭ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে জানুয়ারি ২০২৩ হতে জুন ২০২৫ পর্যন্ত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ উদ্বোধন ঘোষণা করেন সরকারের সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। হোটেল রেডিসনে তথ্যমন্ত্রী ড. হাছন মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান মো. শাহজাহান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একনজরে মেট্রোরেল প্রকল্প:
Project Title: Transport Master Plan and Preliminary Feasibility Study for Urban Metro Rail Transit Construction of Chattogram Metropolitan Area (CMA):
বাস্তবায়নকারী সংস্থা : ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
স্পন্সরিং বিভাগ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
স্পন্সরিং মন্ত্রণালয় : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
বৈদেশিক সহায়তা : Korea International Cooperation Agency (KOICA)
প্রকল্প এলাকা : চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া (১১৫২ বর্গ কিলোমিটার)
অর্থায়নের উৎস : সরকারি অর্থায়ন (জিওবি) এবং KOICA
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় : প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৭০.৬২৫৮ কোটি টাকা। (জিওবি অর্থায়ন ১৩.৬২৫৮ কোটি টাকা এবং KOICA অর্থায়ন ৫৭.০০ কোটি টাকা। (৬.০০ মিলিয়ন USD)
প্রকল্পের মেয়াদকাল : জানুয়ারি ২০২৩ হতে জুন ২০২৫ পর্যন্ত।
প্রকল্পের উদ্দেশ্য
(১) চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য একটি পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন করা।
(২) পরিবেশবান্ধব নগর মেট্রো ব্যবস্থা নির্মাণের মাধ্যমে চট্টগ্রামে যানজট কমিয়ে, পরিবেশগত মান উন্নয়ন এবং চট্টগ্রামের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
(৩) রোড এবং ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ) এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের কার্যাবলী
চট্টগ্রাম শহরের পরিবহন সম্পর্কিত সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, চলমান ও সমাপ্ত প্রকল্পগুলো পর্যালোচনা এবং আপডেট করা, পরিবহন সংক্রান্ত জরিপ পরিচালনা, ভবিষ্যৎ ট্রাফিক চাহিদা নিরূপণ ও মূল্যায়ন, প্রকল্পসমূহের অর্থনৈতিক মূল্যায়ন, ম্যাস র্যাপিড ট্রানজিট নেটওয়ার্ক প্রস্তাবনার প্রি-ফিজিবিলিটি স্টাডি, গণপরিবহন ব্যবস্থা বিষয়ক পরিকল্পনা, ট্রাফিক সেফটি, পথচারী চলাচল ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি বিষয়াদি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পের বর্তমান অগ্রগতি:
গত ২২ নভেম্বর ২০২২ একনেক সভায় ডিটিসিএ কর্তৃক প্রস্তাবিত উক্ত প্রকল্পটি জানুয়ারি ২০২৩ হতে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়নের সিদ্ধান্ত প্রতিপালন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited