শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২৩-০২-০২
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ২৬৬ টাকা। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ ও ডিসেম্বর মাসে ছিল এক হাজার ২৯৭ টাকা।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, প্রতিবারের মতো আমরা ফেব্রুয়ারি, ২০২৩ সালের এলপিজি বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করতে বসেছি। আপনারা জানেন, বিশ্ববাজারে প্রোপেনের দাম অনেক বেড়ে গেছে।
দর কমা-বাড়ার বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্চ রেটের কারণে এলপিজির দামও এদিক-সেদিক হয়। মূলত আমাদের যারা এলপিজি আমদানি করে সেসব প্রতিষ্ঠানের আমদানি করা কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তাপর্যায়ে মূল্য নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি ডকুমেন্টের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
সোমবারের মূল্য নির্ধারণী ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন বিইআরসি সচিব কে আর খান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য মকবুল এলাহীসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited