শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৪৩ পিএম, ২০২৩-০২-১০
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও খাতা জমা দেওয়ার পর শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে আবার সেই খাতা ফেরত নিয়ে তিন ছাত্রের পরীক্ষা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চার পরীক্ষার্থীকে বহিষ্কার করার পাশাপাশি তাদের পরীক্ষা বাতিলের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের কাছে সুপারিশ করা হয়।বহিষ্কৃতরা হলেন- মাহাতির মাহমুদ, মোহাম্মদ জিয়াউর রহমান, মো. আবদুল্লাহ তালুকদার ও মো. শোয়েব জামান।চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন, ‘বেলা ২টা থেকে অনুষ্ঠিত পরীক্ষায় তারা অংশ নিয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের সময় তাদের নকলসহ হাতে-নাতে ধরা হয়। এরপর বহিষ্কার করে হল থেকে বের করে দেওয়া হয়। আমরা তাদের পরীক্ষা বাতিলের সুপারিশ করেছি’। এদিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকাশ সিকদার তাকে হুমকি দিয়ে খাতা ফেরত দিতে বাধ্য করার বিষয়ে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ স্বপন কুমার নাথকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ঘটনার পর প্রকাশ সিকদার তাকে হুমকি দিয়ে খাতা ফেরত দিতে বাধ্য করার বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। রাতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে নগরের খুলশী থানায় জিডি করেন।
এর আগে গত বুধবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ পর্বের সমাপনী পরীক্ষায় পছন্দের আসনে বসতে না পেরে খাতা জমা দিয়ে বেরিয়ে যান তিন ছাত্র। তারা হলেন- মুহিতুল আজিম, মিফজাহুল আশরাফ ও মোশাররফ হোসেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited