শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি : | ০৫:৫৩ পিএম, ২০২৩-০২-১২
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সড়কের মাঝিপাড়া নামক স্থানে গাইবান্ধা-পলাশবাড়ি গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাস, ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে পলাশবাড়িমুখী একটি ট্রাক্টর (কাকড়া) মাঝিপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে গাইবান্ধামুখী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় মাঝখানে পড়ে যায় ইজিবাইকটি। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৫ জন আহত হয়। নিহতরা হলো পলাশবাড়ি উপজেলার ঠুটিয়াপাকুড় গ্রামের শান্ত মিয়া (৩২) এবং নড়াইল গ্রামের সেলিম মিয়া (৩৬)।
এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহত দুজনের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited