বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্তার বিচার চেয়ে চবিসাসের আল্টিমেটাম 

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১২ পিএম, ২০২৩-০২-১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্তার বিচার চেয়ে চবিসাসের আল্টিমেটাম 

পেশাগত দায়িত্ব পালনকালে গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারসহ উপস্থিত সাংবাদিকদের হেনস্তা ও হুমকির ঘটনায় জড়িতদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে চবিসাস ।

রোববার (১২ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এ ঘটনার বিচার দাবিতে ৩ দিন সময় বেঁধে দেন।
একইসঙ্গে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে যাবতীয় প্রতিবন্ধকতা রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। চবি সাংবাদিক সমিতির নেতারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের কতিপয় অনুসারী চবিসাসের সদস্য ও দৈনিক সমকালের প্রতিনিধি মারজান আক্তারকে চারদিক থেকে ঘিরে ধরে হেনস্তা করেন। এ সময় ধারণ করা ভিডিও ফুটেজ ডিলিট করতে চাপ প্রয়োগের পাশাপাশি তার মোবাইল এবং ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকদের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করলেও কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। যা বিচার প্রক্রিয়া দীর্ঘ করা ছাড়া কিছুই নয়। তাই আগামী ৩ কার্যদিবসের মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি পূর্ববর্তী সাংবাদিক হেনস্তার তদন্তাধীন ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় চবি সাংবাদিক সমিতি সাংবাদিকদের অধিকার রক্ষায় পরবর্তীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর