বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম নগরে মোটরসাইকেল চোর চক্রের চারজন আটক

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:০৫ পিএম, ২০২৩-০২-১৮

চট্টগ্রাম নগরে মোটরসাইকেল চোর চক্রের চারজন আটক

মো.আনোয়ার হোসেন একসময় প্রবাসে শ্রমিকের কাজ করতেন। বছর দুয়েক আগে দেশে এসে বোরহান নামে এক ব্যক্তির কাছে মোটসাইকেল চুরির কৌশল শিখেছেন।


বোরহান প্রবাসে চলে গেলেও আনোয়ার মোটরসাইকেল চুরির কাজে জড়িয়ে পড়েন।  চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মো.সাজ্জাদকে সঙ্গে নিয়ে আনোয়ার মোটরসাইকেল চুরি করে কক্সবাজারের রামু গিয়ে বিক্রি করতেন।

একটি মোটরসাইকেল চুরি করে কয়েক মাস কাজ বন্ধ রাখতেন। নগরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত মো.আনোয়ার হোসেন ও তার ৩ সহযোগীকে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে জানা গেছে এসব তথ্য। তাদের হেফাজত থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি করা হয় এই চোর চক্রকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোখলেসুর রহমান   বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে নগরের বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে কীভাবে মোটরসাইকেল চুরি করে তার বিস্তারিত কাহিনি।   

গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়ার উত্তর ঢেমশার নুরুল আলমের ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫), পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে মো.সাজ্জাদ (২৭), কক্সবাজারের রামু থানার মধ্যম মেরংলোয়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো.জাহেদুল ইসলাম (২০) ও ঘোনারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো.ইউসুফ প্রকাশ মেকানিক ইউসুফ (২৪)।  

উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেন, আনোয়ার ও সাজ্জাদ সরাসরি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। একটি মোটরসাইকেল চুরি করতে তাদের দুইজন সদস্য স্পটে থাকে। একজনের কাজ হচ্ছে মোটরসাইকেল মালিকের গতিবিধি লক্ষ্য করা, অন্যজন মোটরসাইকেলটি কিছু সময় পর্যবেক্ষণ করে। মাত্র ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে মাস্টার চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চালু করে। সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সরাসরি কক্সবাজারের রামুতে মো.ইউসুফের কাছে বিক্রি করতো।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন মজুমদার  বলেন, পাঁচলাইশ থানা এলাকার মোটরসাইকেল চুরি যাওয়ার সকল ঘটনাস্থল, রাস্তা, কর্ণফুলী টোল প্লাজাসহ বিভিন্ন স্থান থেকে ৬৫০টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল চোর মো. আনোয়ার হোসেন ও মো.সাজ্জাদকে শনাক্ত করা হয়।  

‘এক ঘটনায় দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের পাশে রাখা একটি মোটরসাইকেলের ওপর বসে পড়ে আনোয়ার। মো. সাজ্জাদ চতুর্দিকে রাস্তার ক্লিয়ারেন্স দেওয়ার জন্য কানে মোবাইল ধরে কৌশলে ঘুরে ঘুরে দেখতে থাকে। আনোয়ার ক্লিয়ারেন্স পেয়ে তার হাতে থাকা মাস্টার চাবি দিয়ে মোটরসাইকেলটির লক খুলে ইঞ্জিন চালু করে’। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে মো. আনোয়ার হোসেন ও মো.সাজ্জাদকে গ্রেফতার করা হয়।  

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন  বলেন, গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে- তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুই নম্বর গেইটসহ বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করেছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় চারটি মামলা, বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। চোর চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোটারসাইকেল চুরির মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান সোহেল  বলেন, গ্রেফতার আনোয়ার হোসেন মোটরসাইকেল চোর চক্রের প্রধান। তিনি এক সময় প্রবাসে ছিলেন। বছর দুয়েক আগে দেশে এসেছেন। বোরহান নামের এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইলে চুরির শিক্ষা নিয়ে এ কাজে জড়িয়ে পড়েন। বোরহান এখন প্রবাসে। আনোয়ারের বাড়ি সাতকানিয়ায় হলেও নগরের অক্সিজেন কয়লার ঘর এলাকায় বসবাস করেন। আনোয়ার একটি মোটরসাইকেল চুরির পর মাস দুয়েক মোটরসাইকেল চুরি করা বন্ধ রাখতেন। যার কারণে তাকে গ্রেফতার করতে সময় লেগেছে। আবার চোরাইকৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করতেন। একটি  নম্বর প্লেট পরিবর্তন করে চোরাই অন্য একটি মোটরসাইকেলে নম্বর প্লেট লাগানো হতো, যাতে সহজে চোরাই মোটরসাইকেল শনাক্ত করা না যায়।

চুরি হওয়া এক মোটরসাইকেলের মালিক ওষুধ কোম্পানির এমআর মো.মুরাদ  বলেন, মোটরসাইকেল শুধু একটি দ্বিচক্রযানই নয়, প্রয়োজনীয়তা, বাস্তবতা ও একটি স্বপ্ন। মোটরসাইকেল চুরি হয়ে গেলে স্বপ্নটা শুধু ভেঙে যায় না, প্রয়োজনীয়তা এবং বাস্তবতা হয়ে পড়ে কঠিন। আমাদের কাজ- সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো। চমেক হাসপাতালে আমাদের যেতেই হয়। মোটরসাইকেল নিচে রেখে ওয়ার্ডে যাওয়ার সময় সাধারণত অতিরিক্ত তালা লাগানো হয় না। এর সুযোগ নেয় চোরচক্র।  

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর