শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৩-০২-২৭
আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সময় নিজের কাছের লোকদের হাতেই মারা পড়বেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। ‘ইয়ার’ শিরোনামে প্রকাশিত একটি ইউক্রেনীয় তথ্যচিত্রে দেওয়া বক্তব্যেরই অংশ এটি। ইউক্রেনে রুশ আগ্রসনের এক বছর পূর্তিতে এই তথ্যচিত্র প্রকাশ করা হয়। নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।জেলেনস্কি আরও দাবি করেন, একটা সময় রুশ প্রেসিডেন্টের নেতৃত্বে ভাঙন ধরবে। সে সময় তার কাছের সহযোগীরাই তার বিরুদ্ধে কাজ করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই এমন একটা সময় আসবে। তখন রাশিয়ার মধ্যে পুতিন আমলের পতন হবে। তারা শুধু পুতিনের পতন ঘটিয়ে ক্ষান্ত হবে না। তারা পুতিনকে হত্যার উপলক্ষ্য খুঁজে বের করবে। তবে এমন ঘটনা কখন ঘটবে সে ব্যাপারে স্পষ্ট কিছুই বলতে পারেননি জেলেনস্কি।তাছাড়া শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে আসাও যুদ্ধ সমাপ্তির অংশ হবে। এটা আমাদের ভূমি, আমাদের মানুষ, আমাদের ঐতিহ্য। ইউক্রেনের সব জায়গায় নিজেদের পতাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীন সরকারের সঙ্গে কথা বলতে আগামী এপ্রিলে দেশটি সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের চীন সফরের এ ঘোষণা এলো শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এর আগে দীর্ঘ একবছর ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে চীন।
ম্যাক্রোঁ বলেছেন, ‘চীনকে অবশ্যই রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে আমাদের সাহায্য করতে হবে যাতে তারা কখনই রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে।’ আলোচনার পূর্বশর্ত হিসেবে মস্কোর আগ্রাসন বন্ধ করার কথাও বলেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited