শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১০:১৬ এএম, ২০২৩-০৩-০১
আমাদের বাংলা বিনোদন ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন চারুকলা অনুষদের এক শিক্ষার্থী। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন হিরো আলম।হিরো আলম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’ হিরো আলমের ভাস্কর্যটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার।
হিরো আলমের ভাস্কর্য তৈরির বিষয়ে উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, ‘বিভাগের স্টাডি ওয়ার্ক হিসেবে আমরা অনেক কাজ করি। ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টর নিয়ে ভাস্কর্যটা তৈরি করি। এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে ক্যারেক্টর হিসেবে গ্রহণ করার কারণ হচ্ছে, তার চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।’
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে সবাই ভালোবাসেন। এ ঋণ কোনোভাবে আমি শোধ করতে পারবো না। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালোবাসে দেখেই আজ আমি হিরো আলম হতে পেরেছি। ইচ্ছা আছে, ভাস্কর্যটি আমি সংগ্রহ করবো।জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও কাজে ফিরেছেন হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে আপন ভুবনে ব্যস্ত রয়েছেন তিনি।
বর্তমানে তার হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এবছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited