শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:৪১ পিএম, ২০২৩-০৩-০১
মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পোল্ট্রির বর্জ্য খালের পানি দূষিত করায় বুধবার (০১ মার্চ) কাটাছড়া ইউনিয়নের তেমুহানী এলাকায় 'মা মনি পোল্ট্রি ফার্মস' নামক প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় প্রতিষ্ঠানটিকে পোল্ট্রির দূষিত বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে দূষিত পানি সরবারহ বন্ধ করা ও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য এক মাসের সময় দেওয়া হয়। এছাড়া একই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 'এস বি সুইটস' নামের একটি মিষ্টির কারখানাকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, পরিবেশ দূষণের দায়ে একটি পোল্ট্রি ফার্মকে ২ লাখ টাকা এবং একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও জোরারগঞ্জে কৃষি জমিতে প্লট বিক্রি করে আবাসন নির্মাণ করায় স্থাপনা গুটিয়ে দেয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited