শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৫৪ এএম, ২০২৩-০৩-০২
আমাদের বাংলা নিউজ ডেস্কঃকর্ণফুলী নদী রক্ষায় তিন দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার প্রথম দিন সম্পন্ন হয়েছে ‘বিনি সুতার মালা’। বুধবার (১ মার্চ) কর্ণফুলী নদীতে ভাসমান মঞ্চে দিনভর হয় এ অনুষ্ঠান। এক ঘাট থেকে অন্য ঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি আঞ্চলিক গান ও পাহাড়ি নৃত্যের আয়োজন করা হয়।ভাসমান মঞ্চ কর্ণফুলী নদীর সদরঘাট, চরপাথরঘাটা সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুরঘাট, বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজ ঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটে গিয়ে শেষ হয়।
বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪২৯-এর প্রধান সমন্বয়ক শাহেদুর রহমান শাহেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটার সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদযাপন ও কর্ণফুলী নদী দখল দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান।
সনজিত আচার্য্যের পরিচালনায় বিনি সুতার মালায় আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য্য ও শীলা চৌধুরী। পলিয়ন মোবাং এর পরিচালনায় মারমা-ত্রিপুরা নৃত্য পরিবেশন করেন শ্রীদেবী ত্রিপুরা, মেমাসিং মারমা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সাম্পান শোভাযাত্রায় পাঁচটি সাম্পান মাঝি সমিতির ৩ শতাধিক সাম্পান অংশগ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited