শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩৪ পিএম, ২০২৩-০৩-০৫
মৌলভীবাজার প্রতিনিধি : বড়লেখা বোবারথল (ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননীকে শ্লীলতাহানী ও জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টাকারীদের-কে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বোবারথল এলাকায় গত ৪ মার্চ বিকালে। এলাকার বয়োবৃদ্ধ আব্দুর নুর এর সভাপতিত্বে ও সাব্বির হোসেন ইসমত এর সঞ্চালনায় ২ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ভুক্তভোগীর স্বামী আমির হোসেন, বেগম বিবি,আমিনা বেগম, নাজমা বেগম, আনই মিয়া, মনু মিয়া, আব্দুল্লাহ, জামাল উদ্দিন, বলু মিয়া, রুবেল আহমদ, ফারুক হোসেন, রাজু আহমদ, আব্দুস ছবুর,জাকির হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বোবারথল এলাকার প্রায় ২শতাধিক নারী -পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তার উদ্দ্যেশে বলেন- আমরা এলাকায় নিরহ জনগণ। ভুক্তভোগী পরিবার অসহায়। নিরপেক্ষ তদন্ত ও স্বাক্ষী গ্রহণ করুন। ন্যায় বিচারের স্বার্থে কারো ইশারায় প্রভাবিত হবেন না। আমরা এ ঘটনায় ন্যায় বিচার কামনা করি। উল্লেখ্য- গত ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় “বোবারথল” (ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননী‘র বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা ও তাকে শ্লীলতাহানীর চেষ্টা‘র অভিযোগ উঠে। পরদিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ভুক্তভোগী মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ ঘটনায় রাশেদুল ইসলামগংদের-কে দায়ী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited