বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

যশোরে সরকারি কর্মচারী লাঞ্ছিত : শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ আটক ৪

যশোরে সরকারি কর্মচারী লাঞ্ছিত : শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ আটক ৪

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৯ পিএম, ২০২৩-০৩-০৫

যশোরে সরকারি কর্মচারী লাঞ্ছিত : শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ আটক ৪

যশোর জেলা প্রতিনিধি : যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ২ টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি সুব্রত কবি শেখর জানান, আজ দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রের চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আলামিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আলামিনকে ডাক দিলে তিনি মেশিনটি অন না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আলামিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তার মোবাইলটিও কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তারা মোবাইলটি ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমি এই মুহূর্তে থানায় আছি। এ বিষয়ে পরে কথা বলবো।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার অভিযোগের পর অভিযান চালিয়ে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তা আটক ওপর তিনজনের নাম বলতে চাইনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আটক অপর তিন শীর্ষ সন্ত্রাসীরা হচ্ছে ম্যানসেলের দেহরক্ষী মেহেদী, ভাইপো রাকিব ,ও সানী। এ সময় ম্যান্সেলের অপর দেহরক্ষী শীর্ষ সন্ত্রাসী জাফর পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর