শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:১৫ পিএম, ২০২৩-০৩-০৬
আমাদের বাংলা সৌদিআরব প্রতিনিধি:ফুটবল মহাতারকা সৌদি আরবের প্রো লিগের মাস সেরা খেলোয়ার সদ্য যুক্ত হওয়া সৌদির আল নাসের ক্লাবের সদস্য সিআর সেভেন রোনালদো শুধু খেলার মাঠেই নয়,অতীতের ন্যায় এবারও মানবিক কাজের জন্য আলোচনায় আসলেন এই ফুটবল তারকা ।
জানা যায়,তুরস্কের ভূমিকম্পে সর্বস্ব হারিয়ে ফেলা ক্ষুদে ভক্ত নাবিল সাঈদের দায়িত্ব নিয়েছেন মানবতার সেবক রোনালদোর। যদিও সাঈদের ইচ্ছে ছিল,জীবনে একবার হলেও প্রিয় তারকার সঙ্গে দেখা করবে সে।অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। নাবিলের সঙ্গে দেখা করেছেন পর্তুগিজ সুপারস্টার। গতকাল শনিবার সৌদিসহ বিভিন্ন গণমাধ্যমে তা ফলো করে প্রকাশ করা হয় ।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছর বয়সী নাবিল তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধারকারী দলের কাছে রোনালদোর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং তা সৌদি কর্তৃপক্ষের নজড়ে আসে।
জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান তুর্কি আলালশিখ টুইটারে ক্লিপটি শেয়ার করেন এবং নাবিলের পরিচয় জানতে চান। এমনকি তিনি নাবিল ও তার মাকে সৌদি আরবে স্বাগত জানান।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, যখন নাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সে কার সঙ্গে সৌদি ভ্রমণ করতে চায়?নাবিল উত্তরে বলেছিল,‘আমার বাবা এবং মা, কিন্তু দ্রুতই নিজেকে সংশোধন করে বলেছিল- তার বাবা আর নেই।গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিলের বাবা মৃত্যু বরণ করেন ।
রোনালদোর খেলা দেখার পাশাপশি তার সঙ্গে দেখার করার ইচ্ছেও পূরণ হয়েছে নাবিলের।রোনালদোকে দেখার সঙ্গে ‘আমি তোমাকে ভালবাসি’বলে হাত মেলাতে যায় নাবিল। আর সেসময় নাবিলকে জড়িয়ে তার খোঁজখবর নেন রোনালদো।
গণমাধ্যমের খবরে বলা হয়, নাবিলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন রোনালদো।শুধু নাবিল নয়,এর আগেও অসংখ্য দুস্থ অসহায় শিশুর দায়িত্ব নিয়েছেন এই ফুটবল তারকা ও মানবতার সেবক রোনালদো।
আমাদের বাংলা ডেস্ক : : আলেয়া মান্নান প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও। ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited