শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:১২ এএম, ২০২৩-০৩-০৯
আমাদের বাংলা স্পোর্টস ডেস্কঃওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছিল বাংলাদেশ। অথচ সিরিজের প্রথম ওয়ানডেটা একটু এদিক সেদিক হলে ফলটা ভিন্ন হতে পারতো। তখন হয়তো বিজয়ীর হাসি থাকতো তামিম ইকবালের মুখে।
তবে শেষটায় ঠিকই হেসেছে তামিমের দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এড়ায় হোয়াইটওয়াশের লজ্জা। সিরিজ শেষে একটাই আক্ষেপ, প্রথম ওয়ানডেটা যদি জেতা যেতো!তবে যা গত হয়েছে, তা গত। সামনে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবার অধিনায়ক তামিম ইকবাল নন, সাকিব আল হাসান। ফরম্যাট আর অধিনায়ক বদলের সঙ্গে কি ভাগ্য বদল হবে?
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি দল কি পারবে শুভ সূচনা করে ইংলিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে?
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited