বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর আজ

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর আজ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৫৯ এএম, ২০২৩-০৩-১১

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর আজ

আমাদের বাংলা নিউজ ডেস্কঃচার বছর পর আজ ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। তার এই আগমন উপলক্ষে ময়মনসিংহে সাজ সাজ রব উঠেছে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ ও জনসভাস্থল। নগরীর প্রধান প্রধান সড়ক ব্যানার, ফেস্টুন আর ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর  আগমনী বার্তা। এই সফরে প্রধানমন্ত্রী শতাধিক প্রকল্প উদ্বোধন করবেন।

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা হয়। এরপর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউসের জনসভায় ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার বছর পর আবারও এই নগরীতে আসছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।চার বছর পর আজ শনিবার সেই সার্কিট হাউস মাঠেই প্রধানমন্ত্রীর জনসভাটি হবে। সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের জমায়েত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতারা। জাতীয় নির্বাচনের আগে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতি ও দিক নির্দেশনার প্রতীক্ষায় মুখিয়ে আছেন নেতা-কর্মীরা। বিশাল জনসভা কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারপ্রধানের সফর ঘিরে পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। নিরাপত্তায় প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুলিশ ও সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র‍্যাবের বিভিন্ন টিম নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।  ইতিমধ্যেই সমাবেশস্থলসহ বিভিন্ন পয়েন্টে টহল শুরু করেছে র‍্যাবের টিম। নিরাপত্তার প্রশ্নে যেসব বিষয় জড়িত, প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেব না।

 

 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর