শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২৩-০৩-১১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভুরুঙ্গামারী থানায় বিশেষ অভিযানে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এবং পলাতক মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শ্রক্রবার ১০ ফেব্রুয়ারী ভূরুঙ্গামারী থানার এস আই আব্দুর রহিম, শাহিন, আল মামুন, এএসআই হারুন অর রশিদ, পরিতোষ রায়সহ এএসআই রাজু আহমেদের সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৬ নং জয়মনিরহাট ইউনিয়নের অন্তর্গত বড় খাটামারী ( গুচ্ছগ্রাম) গ্রামস্হ মাদক কারবারি আসামি ১। মোঃ ছলিম উদ্দিন (৩৮) পিং মোহাম্মদ খাদেম উদ্দিন এর বসত বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয় এবং উপরোক্ত ১ নং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি এবং মাদক সম্রাট আসামি ২। মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পিং -মৃত শের আলী সাং- বড় খাটামারী গুচ্ছগ্রাম থানা- ভূরঙ্গা মারী, জেলা- কুড়িগ্রাম ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ছলিম উদ্দিন কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ৪ টি মাদকদ্রব্য আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited