বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিফলে মিজানুর এর সেঞ্চুরি-জিতলো আবাহনী

বিফলে মিজানুর এর সেঞ্চুরি-জিতলো আবাহনী

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:২৬ পিএম, ২০২৩-০৩-১৬

বিফলে মিজানুর এর সেঞ্চুরি-জিতলো আবাহনী

আমাদের বাংলা স্পোর্টস নিউজ ডেস্কঃলক্ষ্য ৩৭৩ রান। ব্রাদার্স ইউনিয়নের জন্য এই ম্যাচে জয়ের আশা করা কঠিনই ছিল। তবে ওপেনার মিজানুর রহমান লড়লেন। করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যদিও তার ইনিংসটি গেছে বিফলেই।ব্রাদার্স ইউনিয়নকে ১২৪ রানের বড় ব্যবধানে উড়িয়ে জিতেছে আবাহনী লিমিটেড। ম্যাচসেরা এনামুল হক বিজয়।

জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে না পারলেও ঢাকা লিগে ঠিক নিজের পারফরমেন্স ধরে রেখেছেন এনামুল হক বিজয়। আগেরবার এক হাজারের ওপর রান করে টপ স্কোরার হওয়া এ ডানহাতি টপ অর্ডার কাম উইকেটকিপার ব্যাটার এবার আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন।গত প্রিমিয়ার লিগের ফর্মটাই যেন এবারের আসরে টেনে আনলেন বিজয়। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১১৮ বলে ১২৩ রানের দারুন ইনিংস খেলেছেন বিজয়। সমান ৬টি করে ছক্কা ও বাউন্ডারি দিয়ে সাজানো ছিল বিজয়ের শতকটি।সঙ্গে আরেক ওপেনার নাইম শেখও দারুন ব্যাটিং করে শতরানের সম্ভাবনা জাগিয়েছিলেন; কিন্তু ৮৫ রানে ফিরে যান তিনি। ৭৪ বলে এক ডজন বাউন্ডারি ও এক ছক্কায় ওই ইনিংসটি খেলেছিলেন তিনি।

এ দু’জনের একজোড়া বড় ইনিংসের সাথে আরও একজোড়া কার্যকর ইনিংস আছে আবাহনীর ইনিংসে। যার একটি খেলেছেন আফিফ হোসেন ধ্রুব (৪৭ বলে ৬৫), অন্যটি মোসাদ্দেক হোসেন সৈকত (২৭ বলে ৪৬)।

এছাড়া জাকের আলী অনিকও নিচের দিকে সাত নম্বরে নেমে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতেই রান পাহাড় গড়ে আবাহনী। ৫০ ওভার শেষে আকাশী হলুদ জার্সিধারীদের রান গিয়ে ঠেকে ৬ উইকেট হারিয়ে ৩৭২-এ।

জবাবে ৬ উইকেটে ২৪৮ রানে থামে ব্রাদার্স ইউনিয়ন। মিজানুরের সেঞ্চুরি আর মাশইকুর রহমানের ৭৩ রান বাদ দিলে আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ১১৬ বল মোকাবেলায় মিজানুরের ১০২ রানের ইনিংসটি ছিল ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো।

আবাহনীর রিপন মণ্ডল আর তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর