বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইমরান খান গ্রেফতার ইস্যুতে কোন্দল 

ইমরান খান গ্রেফতার ইস্যুতে কোন্দল 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৫৯ এএম, ২০২৩-০৩-১৮

ইমরান খান গ্রেফতার ইস্যুতে কোন্দল 

আমাদের বাংলা আন্তর্জাতিক নিউজ ডেস্কঃতোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা শুক্রবার (১৭ মার্চ) স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে সেটি করা হয়েছে মাত্র দুদিনের জন্য। মূলত ইমরান খানকে বিচার আদালতে শনিবারের (১৮ মার্চ) শুনানিতে হাজির হওয়ার সুযোগ দিতেই পরোয়ানা স্থগিত করা হয়েছে।এদিন পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুক।

আইনি জটিলতায় জর্জরিত ইমরান খান কয়েকদিন ধরে জামান পার্কের বাসভবনে কার্যত অবরুদ্ধ ছিলেন। পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল দীর্ঘসময় চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে পারেনি। পিটিআইর হাজার হাজার কর্মী-সমর্থকের বাধায় ইমরানের বাড়িতে ঢুকতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী।

ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে ছিল। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার জামান পার্কের বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

পুলিশ জানায়, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তারা ইমরান খানকে গ্রেফতার করতে গেছে। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল।

তবে টানা দু’দিন চেষ্টা করেও সমর্থকদের বাধার দেওয়াল ভাঙতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী। ইমরান-সমর্থকদের সঙ্গে কয়েক দফায় তুমুল সংঘর্ষ হয় তাদের। এসময় পিটিআই কর্মীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসের পাশাপাশি পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজিসহ অন্তত অর্ধশত পুলিশ সদস্য আহত হয়েছেন। আর পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে পিটিআই।সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, পুলিশের আসল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা করা। এর জন্যই গ্রেফতারের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এটি প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ৭০ বছর বয়সী এ নেতা।

গ্রেফতারে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত বুধবার রাতে পিছু হটে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। অবশ্য গ্রেফতার অভিযান স্থগিত করার পেছনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার কথা জানিয়েছে পুলিশ। পৃথকভাবে লাহোর হাইকোর্টও এ বিষয়ে হস্তক্ষেপ করে অভিযান স্থগিত করার নির্দেশ দেন।

তবে বৃহস্পতিবার ইসলামাবাদের একটি দায়রা আদালত জারি করা পরোয়ানা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ইমরান খান ‘রাষ্ট্রের মর্যাদা ও রিটকে চ্যালেঞ্জ করেছেন’ উল্লেখ করে তাকে গ্রেফতার করে ১৮ মার্চের মধ্যে আদালতে হাজির করার আদেশ বহাল রাখেন বিচারক।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর