শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:১৩ পিএম, ২০২৩-০৩-১৮
আমাদের বাংলা নিউজ ডেস্কঃনারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের পর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ মার্চ) সকালে ডাইলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। আর আহতরা হলেন রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক।আহত শ্রমিকরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ভবনে আগুন ধরে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আওলাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন।সবশেষ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই বিস্ফোরণে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited