শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:১৯ পিএম, ২০২৩-০৩-২০
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর টহল দলের উপন সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কতৃক গুলুবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উচদ্দীনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মান শ্রমিকদের উপর গুলিবর্ষণ এবং অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। ২০ মার্চ( সোমবার) সকাল ১১ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টা ব্যাপি এই সমাবেশ পালন করেন পিসিএনপির নেতৃত্বে সাধারণ জনতা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন, পাহাড়ে এখন শান্তি নেই, যেখানে সন্ত্রাসীদের ধারা দেশ রক্ষা বাহিনী নিহত ও গুম হচ্ছে,সেখানে সাধারণ জনগণ কতটুকু নিরাপদ সেটা সহজেই অনুধাবন করা যায়, সুতরাং দ্রুত সন্ত্রাসীদের নির্মূলে কঠোর প্রদক্ষেপ নেয়া প্রয়োজন। এবং জন সাধারণের নিরাপত্তার জন্য ব্যবহাক হারে সেনা ক্যাম্প পুনঃস্থাপন প্রয়োজন। না হয় আত্মঘাতী সংঘাতের মুখোমুখি হতে আর বেশি দিন সময় লাগবে না। সন্ত্রাসীদের অনুরোধ করবো আপনারা এই পথ ছেড়ে স্বাভাবিক পথে ফিরে আসুন, আর না হয় এর পরিণাম ভয়ংকর হবে।
বক্তারা বলেন, এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা জুমল্যান্ড করার উদ্দেশ্যে সন্তু লার্মা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে ফলপ্রসূ করতে এই পার্বত্য এলাকায় বিভিন্ন নামে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গড়ে তুলছে। তারা আরো বলেন, ২রা ডিসেম্বর ১৯৯৭ইং পার্বত্য চুক্তি হলেও এখনো পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পার্বত্য চুক্তিতে অবৈধ অস্ত্র জমাদানের কথা উল্লেখ থাকলেও তারা অস্ত্র জমা দেননি। বরং আমাদের উপর নানা নির্যাতন, খুন, গুম,চাঁদবাজী থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে সেনা সদস্যদের হত্যা করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন- যারা সেনা সদস্য মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙালি শ্রমিকদের গুলি করে আহত করাসহ নিরীহ মানুষদের অপহরণ করেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা আর বসে থাকবো না।
'যেখানে সেনাবাহিনী হত্যার শিকার হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়,পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায়, কেউ নিরাপদে নেই। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ, খুন-গুমে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের নিকট জোর আহ্বান করছি। যদি দাবী আদায় না হয় পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার ঘোষণা দেন বক্তারা'।
এতে পার্বত্য চট্টগ্রাম পরিষদ মহানগর কমিটর সভাপতি মিজাহিদুল ইসলাম বাতেনের এর সভাপতিত্ত্বে, এম এ আমিনের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক,বিশিষ্ট সমাজে সেবক ডা. ইউসুফ আলী,ছাত্র নেতা আল আমিন, বান্দরবন জেলা সভাপতি আসিফ আলী, মহানগর সি সহ-সভাপতি খোসাল খান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংবাদিক মুজিব উল্লাহ তুশার, ওমর ফারুক, নুরুল ইসলাম, এস এম কামাল, জাকির সরকারসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited