শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২৩-০৩-২০
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অঙ্গীকার গৃহহীন থাকবেনা কোন পরিবার। তারই ধারাবাহিকতায় দুমকি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (ক) তালিকা মুক্তকরন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের চারশত তেইশটি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। একলক্ষ পচাঁত্তর হাজার টাকায় প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানি,আধুনিক স্যানিটেশন,বিদ্যুৎ সংযোগ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রেখে নির্মিত হয়েছে এ ঘরগুলো । এ প্রকল্পের সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর মেহমান তাই কোন ভাবেই তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন ঘরগুলো পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করেছি তবে কেউ তথ্য গোপন করলে আমরা পুনঃ তদন্ত করে গড়মিল পেলে তাদেরকে বাদ দিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নামে বরাদ্দ দেবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন,শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited