শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৯ পিএম, ২০২৩-০৪-০৩
সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ান সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।স্ট্রিট ফুড বার নম্বর ওয়ান নামে ওই ক্যাফেতে বোমা বিস্ফোরণে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে বিস্ফোরণ ও এর পরে রাস্তায় আহত লোকজনকে পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়।
ভ্লাদলেন তাতারস্কি যার প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন, তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সোচ্চার সমর্থক ছিলেন।বিস্ফোরণের সময় তিনি ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন।বিস্ফোরক ডিভাইস সম্পর্কে রাশিয়ার সংবাদ মাধ্যমে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের যে বরাত দেওয়া হয়েছে সে অনুযায়ী, তাতারস্কিকে উপহার হিসেবে বাক্সে একটি মূর্তি দেওয়া হয়েছিল, যার ভেতরে বোমা লুকানো ছিল।
বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি মূর্তি দেওয়া হয়েছে এবং এটি নিয়ে তিনি কৌতুক করছেন।তবে ওই মূর্তিটির মধ্যেই বিস্ফোরক ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিবিসির রাশিয়ার সংবাদদাতা ওলগা ইভশিনা বলেছেন, ইউক্রেনে থাকা অন্য রুশ সামরিক ব্লগার ও রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিকদের চাইতে ভিন্ন তাতারস্কি যুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।সেন্ট পিটার্সবার্গের সংবাদ মাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, যে ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল সেটির আগের মালিক ছিলেন রাশিয়ার ভাড়াটে সংগঠন ওয়াগানার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।সেন্ট পিটার্সবার্গ হলো প্রেসিডেন্ট পুতিনের নিজের শহর এবং সেখানেই তিনি প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। টেলিগ্রামে তাতারস্কির পাঁচ লাখেরও বেশি ফলোয়ার আছে।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited