বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫২ পিএম, ২০২৩-০৫-০৩

১৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির

দেশের বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় টিসিবির মাধ্যমে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানিসহ ১৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩৫৬৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (৩ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষ অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৫টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সশস্ত্র বাহিনী বিভাগের ১টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল। অনুমোদিত ১৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩ হাজার ৫৬৯ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৪২৪ টাকা।

তিনি বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের কাজ বেড়ে যাওয়ায় একটি ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের কিছু পূর্ত কাজের মেয়াদ বেড়ে যাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৪ সালের মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।সাঈদ মাহবুব বলেন, চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। আন্তর্জাতিক দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) এই  ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা।  প্রতি মেট্রিক টন ফসফরিক এসিড এর দাম ৫৭২ মার্কিন ডলার।

অতিরিক্ত সচিব বলেন, দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশ থেকে ৬টি প্রস্তাবের বিপরীতে ২ লাখ ৫ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া, ডিপিএ, টিএসপি এবং এমওপি সার আমদানির ৬টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি এতে মোট ব্যয় হবে ৯০৩ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ১১৬ টাকা।

এছাড়াও সভায় দেশের শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখার জন্য ৪টি প্রস্তাবের বিপরীতে ৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। সাধারণত প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গোর প্রতি এমএমবিটিইউ ১০.৯৭৮৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৬৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা।সিঙ্গাপুরের মেসার্স গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১২.৪৭ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২৮ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৫৭ টাকা।

মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর কাছ থেকে আরও এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে প্রতি এমএমবিটিইউ ১১.৮৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সংগ্রহে ব্যয় হবে ৫০৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৬৫ টাকা।মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি, ইউএস-এর কাছ থেকে বাকি এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। প্রতি এমএমবিটিইউ ১২.১৯ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৭৩১ টাকা।

সভায় টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি দামে বিক্রির জন্য ১২,৫০০ মেট্রিক টন চিনি আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। তুরস্কের সরবরাহকারী প্রতিষ্ঠান স্মারটেক ইনফরমেশন টেকনোলজিস লিমিটেডের কাছ থেকে প্রস্তাবিত ১২.৫০০ মেট্রিক টন চিনি আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৪৮০ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৬০ লাখ ডলার সমপরিমাণ  বাংলাদেশি মুদ্রায়  ৬৪ কোটি  ২০ লাখ টাকা। সরবরাহকারী ৫০ কেজির বস্তায় এই চিনি সরবরাহ করবে।এছাড়াও রাষ্ট্রীয় চুক্তির অধিনে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২ লাখ টাকা।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর