শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২৩-০৫-২০
সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র মক্কা মুকারমায় অবস্থিত মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল মসজিদুল হারাম।কাবা শরিফ বেষ্টিত এই মসজিদে এখন থেকে জুমার নামাজের খুতবা বাংলাসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ শোনার ব্যবস্থা করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,আরবি খুতবা হতে অনুবাদকৃত ভাষাগুলো হচ্ছে- বাংলা, উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, হাউসা ও চাইনিজ।
মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী মুসল্লিরা শুনতে পারবেন।
আল হুমাইদি আরো জানান যে, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে করতে পারদর্শী।
বিশ্বের জনসংখ্যা ও জনপ্রিয়তার দিকে এগিয়ে এই ১০টি ভাষার মানুষদের মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদের মাধ্যমে নিজ মাতৃভাষায় শুনতে পারছেন এবং সেই অনুযায়ী আমল করতে পারছেন ।
আমাদের বাংলা ডেস্ক : : মুহাম্মদ কিফায়তুল্লাহ শফীক ১. অবতরণিকা : সময়ের মহাপ্রবাহে কত নাম উচ্চারিত হয়, কত নামই বা কালের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন (এম এ কামিল) পবিত্র মাস রবিউল আউয়াল " সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited