বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ খরচ করবেন আওয়ামী লীগের খোকন, দ্বিতীয় অবস্থানে জাপার তাপস

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১১ পিএম, ২০২৩-০৫-২২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ খরচ করবেন আওয়ামী লীগের খোকন, দ্বিতীয় অবস্থানে জাপার তাপস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ ১৫ লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয় ধরেছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।। দ্বিতীয় সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরেছেন জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস।

এছাড়া ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ৬ লাখ করে এবং দুই স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন ও আলী হোসেন হাওলাদার ৫ লাখ টাকা করে নির্বাচনী খরচের সম্ভাব্য ব্যয় বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত কারও সহযোগিতা ছাড়া নিজস্ব আয়ে তার নির্বাচনে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করার কথা উল্লেখ করেছেন। যার মধ্যে প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড কার্যালয়, অফিস আপ্যায়ন, ঘরোয়া বৈঠক ও সভা, ভোটার স্লিপ, সিডি, যাতায়াত, মাইকিং, লিফলেট, হ্যান্ডবিল, ডিজিটাল ব্যানার এবং পোস্টার খরচের কথা উল্লেখ রয়েছে।

জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ব্যক্তিগত তহবিল থেকে সম্ভাব্য খরচ দেখিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টাকা। কারও সহযোগিতা ছাড়াই প্রধান নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড কার্যালয়, অফিস আপ্যায়ন, ঘরোয়া বৈঠক ও সভা, ভোটার স্লিপ, মাইকিং, লিফলেট, হ্যান্ডবিল, ডিজিটাল ব্যানার এবং পোস্টার ছাপানোয় এই অর্থ সম্ভাব্য খরচ দেখিয়েছেন তিনি।

ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম তার নির্বাচনে সম্ভাব্য খরচ ধরেছেন ৬ লাখ টাকা। এর মধ্যে নিজের আয় ২ লাখ টাকা, বড় ভাই ও ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের দান বাবদ ৩ লাখ এবং আবদুল মালেক কাফরা নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা দান হিসেবে প্রাপ্ত বলে সম্ভাব্য হিসেব বিবরণীতে উল্লেখ আছে।

জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ৬ লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয় ধরেছেন। নিজের আয় থেকে ৪ লাখ টাকা এবং স্ত্রী নাসরিন পারভীনের কাছ থেকে ধার বাবদ প্রাপ্ত ২ লাখ টাকা ব্যয় করবেন। জাকের পার্টির সদস্যরা স্বেচ্ছায় অনুদান দিলে আরও এক লাখ টাকা খরচ করবেন বলে সম্ভাব্য ব্যয় বিবরণীতে উল্লেখ আছে।

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন এবং আলী হোসেন হাওলাদার নিজ ব্যবসায়ীক আয় থেকে ৫ লাখ টাকা করে তাদের নির্বাচনে খরচ করবেন বলে সম্ভাব্য ব্যয় বিবরণীতে উল্লেখ রয়েছে।

বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির সোমবার দুপুরে বলেন, প্রার্থীরা কত টাকা খরচ করবেন এবং কোন উৎস্য থেকে টাকা আসবে, তার একটা ধারণা পাওয়া যায় সম্ভাব্য ব্যয় বিবরণীতে। নির্বাচন শেষে সব প্রার্থী তাদের পূর্ণাঙ্গ খরচের হিসেব হলফনামা আকারে জমা দেবেন।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত


স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর