বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৭৬তম কান চলচ্চিত্র আসরে স্বর্ণপাম বা পামদর পেলেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত

বিনোদন ডেস্ক :    |    ০৩:৩২ পিএম, ২০২৩-০৫-২৮

৭৬তম কান চলচ্চিত্র আসরে স্বর্ণপাম বা পামদর পেলেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এবার এর ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেলেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এবার ২১টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে সাতজন নারী ছিলেন। তাঁদের মধ্যে শেষ হাসি হাসলেন জাস্টিন ত্রিয়েত।

স্বর্ণপামজয়ীর নাম ঘোষণার মাধ্যমে ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে টানা ১২ দিনের জমকালো আসরের পর্দা নামে গতকাল শনিবার রাতে।

ত্রিয়েতের এই সিনেমায় অভিনয় করেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। আর্থার হারারির সঙ্গে যৌথভাবে ত্রিয়েত এটির গল্প লেখেন। গল্পে দেখা যায়, দৃষ্টিশক্তিহীন সন্তান নিয়ে স্বামী ও স্ত্রীর সংসার।

কোনো একদিন স্বামীর মৃতদেহ উদ্ধার হয়। স্ত্রীর হাতেই স্বামী খুন হন, নাকি এটি আত্মহত্যা—এমন রহস্যময় প্লটে এগিয়ে যায় গল্প।

কান উৎসবে এবার স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল ২০টি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র। প্রধান বিচারক রুবেন অস্টলুন্ড কোনটিকে বেছে নেন, সেই খবর গতকাল মধ্যরাতে পরিষ্কার হয়।

জাস্টিন ত্রিয়েতের আগে এই মর্যাদাপূর্ণ আসরের ইতিহাসে শীর্ষ স্বীকৃতির তালিকায় মাত্র দু'জন নারীর নাম দেখা যায়। ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিওন নারী হিসেবে প্রথম এই তালিকায় নাম লেখান। এরপর ২০২১ সালে ৭৪তম আসরে জুলিয়া দুকার্নো ‘তাইতানে’ চলচ্চিত্রের জন্য পান এই স্বীকৃতি।

এবার স্বর্ণপামের লড়াইয়ে থাকা চলচ্চিত্রগুলোর নির্মাতাদের মধ্যে নারী সাতজন। তাঁদের মধ্যে দু'জন আফ্রিকার; তিউনিশিয়া ও সেনেগালের একজন করে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল অস্ট্রিয়ার নির্মাতা জেসিকা হাউসনারের চলচ্চিত্র ‘ক্লাব জিরো’ নিয়ে।

রিটেলেড নিউজ

বেতন বাড়িয়ে বিপদে সরকার

বেতন বাড়িয়ে বিপদে সরকার

আবদুল্লাহ মজুমদার : : মাসের শেষ দিকে সংসারের খরচ মেলাতে গিয়ে অনেক সরকারি কর্মচারীকেই হিমশিম খেতে হয়। বাড়িভাড়া, সন্তানদà§...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আà...বিস্তারিত


সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

আবদুল্লাহ মজুমদার : : সকালে সংবাদ সংগ্রহে বের হন একজন সাংবাদিক। মানুষের কথা, সমাজের সংকট আর অনিয়ম-অসংগতি তুলে ধরাই তাঁর à¦...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো. আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


রুপালি গিটারের ঝংকারে অমর আইয়ুব বাচ্চু

রুপালি গিটারের ঝংকারে অমর আইয়ুব বাচ্চু

আবদুল্লাহ মজুমদার : : একটি গিটার কখনো কখনো শুধু বাদ্যযন্ত্র থাকে না—হয়ে ওঠে একটি সময়ের কণ্ঠস্বর। বাংলাদেশের ব্যান্ডস...বিস্তারিত


তাজমিনের মৃত্যু: নিরাপত্তা দিতে ব্যর্থ পরিবার, সমাজ ও রাষ্ট্র?

তাজমিনের মৃত্যু: নিরাপত্তা দিতে ব্যর্থ পরিবার, সমাজ ও রাষ্ট্র?

আবদুল্লাহ মজুমদার : : রাতের নীরবতায় একটি মুঠোফোনের পর্দায় ভেসে উঠেছিল বাবার কাছে পাঠানো মেয়ের শেষ আকুতি। নিজের অবস্থান...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর