শিরোনাম
খবর বিজ্ঞপ্তি : | ০৫:০৮ পিএম, ২০২৩-০৭-২২
জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব কিট আমদানি করছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে। আজ শনিবার দুপুরে দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস অধিদপ্তরে উপ-কমিশনার বাইজিদ আহম্মেদ মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারত থেকে আমদানি করা এসব ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। আমদানিতকৃত এসব মেডিকেল উপকরণ কিটগুলো জনস্বার্থে কাস্টমস বিভাগ স্বল্প সময়ের মধ্যে ছাড় দিয়ে আজ দুপুরে ঢাকা আমদানিকারকের যানবাহন যোগে প্রেরণ করা হয়।
কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হয়। প্রথম চালানেই ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। একারণেই ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি হয়েছে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এখান থেকে মালগুলো ঢাকার উদ্যোশে নিয়ে গেছেন। দ্বিতীয় চালানে একই পরিমান কিট আসবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited