বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেনবাগে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

সংবাদদাতা, নোয়াখালী    |    ০৭:২১ পিএম, ২০২৩-০৯-১০

সেনবাগে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

নোয়াখালী সেনবাগে রাস্তার পাশ থেকে কাগজে মোড়ানো জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  ( ৭সেপ্টেম্বর ) বিকাল ৩টার সময় উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের  সারওয়াতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই  কাঁচা সড়কের ঝোপঝাড়ের মধ্যে কান্নার শব্দ শুনতে পেয়ে নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স একদিন। তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, বিকালবেলা নাঈম নামের একছাত্র মাদ্রাসা থেকে  বাড়ি ফেরার সময়  রাস্তার পাশে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। ।  পরে এই ঘটনা জানাজানি হলে স্থানীয় জাহাঙ্গীর নামের এক সিএনজি চালক এবং একই গ্রামের মজুমদারের পুত্র সাব্বির সহ তাৎক্ষণিক তাকে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শিশু হাসপাতালে নেওয়ার জন্য রেফার করে।  তাৎক্ষণিক শিশুটিকে বাঁচাতে চৌমুহনি শিশু হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে সুস্থ আছে নবজাতকটি । এ ঘটনা নিশ্চিত করে  স্থানীয় ৬নং মইশাই ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান দৈনিক আমাদের বাংলাকে বলেন, শিশুটি উদ্ধারের পর মেডিকেলে নেওয়া হয়। আমার ওয়ার্ডের   সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর এবং সাব্বির দুই ব্যক্তি শিশুটি উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে। তারা আমাকে ঘটনাটি জানালে। শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা যেন না হয়। আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস প্রদান করি।তবে এখন নবজাতকটির শারীরিক অবস্থা মোটামুটি  ভালো। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। শিশুটির জীবন বাঁচানো আমাদের এখন নৈতিক দায়িত্ব।

স্থানীয় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন জানান,   রাস্তার পাশে রেখে যাওয়া নবজাতক ছেলেকে উদ্ধারের পর চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে ফিরলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর