বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীর শিবপুর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

সংবাদদাতা, নরসিংদী    |    ০৭:৩৩ পিএম, ২০২৩-০৯-১০

নরসিংদীর শিবপুর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে একটি জমি থেকে মো: সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন মাথা ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। নিহত সাইফুল একই ইউনিয়নের শানখোলা গ্রামের আবদুল হেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কৃষকরা পঞ্চগ্রাম ইদগাহ মাঠে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়ে ছিল। পরে তারা  পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি সাইফুলের শনাক্ত করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্ত্রী শাহীদা বেগম বলেন, সন্ধ্যার দিকে তিনি বাজারে যান। রাতের ৯টায় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় তিনি ফোন পেয়ে বের হয়ে যান। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। আমি বারবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। পরে তার পরিচিত বিভিন্ন জনের বাড়িতে গিয়ে খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে সকালে ইদগাহ মাঠে মরদেহ পড়ে থাকার খবর পাই। একমাস ধরে তিনি এলাকার তাজুলের সঙ্গে গরুর ব্যবসা করতেন। তিনি আরেকজনের কাছ থেকে টাকা ধার করে এনে তাজুলের কাছে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন। এখন পাওনাদাররা টাকা চাওয়ায় তিনি তাজুলের কাছে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এ নিয়েই তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এরজেরেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি স্বামী হত্যা বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহের মাথা একপাশে ও দেহ কিছুটা দূরে আরেক পাশে দেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসাজনিত লেনদেন নিয়ে শত্রুতার কারণে এ হত্যাকা- ঘটতে পারে। আমরা তদন্ত করছি আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর