বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মীরসরাই প্রতিনিধি :    |    ০৫:৪৭ পিএম, ২০২৩-০৯-২০

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মীরসরাই, সীতাকুন্ড, সোনাগাজী  উপজেলার উপকূলীয় এলাকা নিয়ে গঠিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। ২০ সেপ্টেম্বর (বুধবার) সকালে এ শিল্পনগর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এসময় তিনি বলেন, ‘বিনিয়োগের যাবতীয় সব সুযোগ-সুবিধা নিয়ে পুরোপুরি প্রস্তুত বৃহৎ এ শিল্প নগর; এখানে ১৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই শিল্পনগর প্রকল্পে ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ সুবিধা আছে সব নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগের সুন্দর পরিবেশ সুনিশ্চিত করা হয়েছে। এছাড়াও এই শিল্পনগর প্রতিষ্ঠায় ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা তাদেরকে ঘর করে দেবো। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। স্থানীয়দের পাশাপাশি শিল্প নগরীর নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।' এসময় মুখ্য সচিব আরো বলেন, ‘এই শিল্প নগরীতে গার্মেন্টস, কৃষি-পণ্য, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্র, সমন্বিত টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক সংযোজন কারখানা, খাদ্য ও পানীয়, পেইন্ট এবং রাসায়নিক, কাগজ, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং (অটো-পার্টস এবং সাইকেলসহ), ফার্মাসিউটিক্যাল পণ্য, বিদ্যুৎ এবং সোলার পার্ক স্থাপন করা হবে।’ এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর মীরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে মোট ৩৩ হাজার ৮০০ একর জমিতে গড়ে উঠছে। ইতোমধ্যে এখানে এশিয়ান পেইন্টস, নিপ্পন ম্যাকডোনান্ড স্টিল মিল ও সামুদাসহ ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও ৩টি প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার অপেক্ষায় আছে।’  পরে মুখ্য সচিব শিল্প নগরের বিভিন্ন কারখানা পরিদর্শন এবং 'শেখ হাসিনা সরোবর' এ মাছের পোনা অবমুক্তসহ বৃক্ষরোপণ করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনের সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহ, মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারি কমিশনার ভূমি মো. মিজানুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন'সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর