শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩১ পিএম, ২০২৩-০৯-২৩
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ 'বিশ্ব নদী দিবস' উপলক্ষে নদী ভিত্তিক সংগঠন 'নোঙর' আয়োজিত ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমির রোকনুজ্জামান দাদাভাই হলরুমে নোঙর এর চেয়ারম্যান সুমন শামস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশুসাহিত্যিক আনজীর লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, 'দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।'
এসময় অনুষ্ঠানের সভাপতি 'নোঙর' এর চেয়ারম্যান সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং আগামী ২৪শে সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব নদী দিবসের অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited