শিরোনাম
মিলন লস্কর, শিলচর (ভারত) : | ১১:৩৬ এএম, ২০২৩-১০-০৭
অসমের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ শহর শিলচরে বাংলাদেশ সরকারের একটি ভিসা কার্যালয় খোলার জন্য ফের দাবি তুললো অরাজনৈতিক সংগঠন সিআরপিসি। ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সিলেট -শিলচর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগরিক অধিকার রক্ষা কমিটির সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ এবং অন্যতম সম্পাদক মিলন উদ্দিন লস্কর শুক্রবার গ্রেন্ড সিলেট হোটেলে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে এক স্মারকলিপি তুলে দিয়ে এই দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অসমের বরাক উপত্যকার তিন জেলার বহু মানুষের শেখড়ের সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে। তারা নিজেদের আত্মীয়স্বজনদের সাথে দেখাশুনা করতে প্রায়ই বাংলাদেশ সফর করে থাকেন।এছাড়াও এই অঞ্চল দিয়ে উভয় দেশের মধ্যে পন্য আমদানি ও রপ্তানী হয়ে থাকে। ইদানীং বাংলাদেশের মেডিকেল কলেজ গুলিতে অসম তথা বরাক উপত্যকার অনেক ছাত্রছাত্রী পড়াশুনা করতে আসেন।কিন্তু বরাকের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের অপ্রতুলতার দরুণ বরাক উপত্যকার মানুষকে আগরতলা কিংবা গুয়াহাটিতে গিয়ে ভিসা সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে পড়ে। স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে গত বছর শিলচরে অনুষ্ঠিত প্রথম শিলচর- সিলেট উৎসবে ভিসা অফিস ও শিলচর - সিলেট বাস সার্ভিস চালু করার জন্য বিদেশমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন। স্মারক পত্র গ্রহণ করে বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেন জানান,উভয় দাবি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে। তবে,তিনি বলেন,এদিন উৎসবের উদ্বোধনী ভাষনে আমি বলেই দিয়েছি ভারত আমাদের প্রতিবেশী বিশ্বস্থ বন্ধু রাষ্ট্র। তদোপরি প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ মানুষ চিকিৎসা এবং কেনাকাটায় ভারতে যান।তাই উভয় দেশের মধ্যে ভিসামুক্ত সফরের পক্ষে তিনি।বর্তমান সেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় এলে এই দাবি নিয়ে তারা ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান এজেন্ডা করে বৈঠকে বসবেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited