শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৪৪ পিএম, ২০২৩-১০-০৯
ভারতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩। আসরে অংশ নেওয়া দশ দলের প্রতিটিই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ও ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এই ম্যাচে জিমি নিশামের পরিবর্তে দলে ফিরেছেন লকি ফার্গুসন। বাকি দল অপরিবর্তিতই রয়েছে।
অন্যদিকে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে পরাজিত হওয়া ডাচরা সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সাইব্রান্ড এঙ্গেলব্রান্ড ও রায়ান ক্লেন দলে এসেছেন।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান ক্লেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, রোলেফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited