শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৫:১৮ পিএম, ২০২৩-১১-২৮
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ঃ০০ ঘটিকায় লংগদু উপজেলা লাইব্রেরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা মৎস্যে কর্মকর্তা তানবীর হাসান। এছাড়াও সভায় লংগদু সেনা জোনের ক্যাপ্টেন মেহেদী, রাজনগর ৩৭ বিজিবি জোনের প্রতিনিধি, লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন, ৩৮ আনসার ব্যাটালিয়ন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এসময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন তাদের ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এতে জায়গা জমি সংক্রান্ত সমস্যা, অবৈধ চোরা চালান রোধ, বাল্যবিবাহ নিরসন, মাদকাসক্ত মুক্ত যুব সমাজ বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় । প্রধান অতিথি তাঁর বক্তব্যে লংগদু উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদে প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরেন ও উপজেলা পরিষদকে সুন্দরভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। লংগদু সেনা জোনের পক্ষ থেকে আগামী ২ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ শান্তি চুক্তি ২৬ তম বর্ষপূর্তিতে সবার অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করার আমন্ত্রণ জানানো হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন সভায় আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখার জন্য সভায় অনুরোধ জানান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited