বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অভিযানের একদিন পর আবারও ইটভাটায় জ্বলছে আগুন

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি :    |    ০৫:৪৩ পিএম, ২০২৩-১১-৩০

অভিযানের একদিন পর আবারও ইটভাটায় জ্বলছে আগুন

বান্দরবান জেলা প্রশাসকের আদেশে ইটভাটায় লাল রঙের সাইন বোর্ড টাঙানো হয়েছে। এতে লেখা রয়েছে- ‘মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ মূলে বন্ধ ঘোষণা করা হলো।’ কিন্তু আদালতের রায় ও প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের একদিন পর থেকে আবারও চালু হয়েছে ইটভাটা। প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ থাকলেও বন্ধ হয় নি এই ইটভাটারটি। ট্রাকে ট্রাকে মাটি ও লাকড়ি গাড়ি ডুকছে প্রতিনিয়ত। দেখে বুঝার উপায়ও নেই ছয়দিন আগেও অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।  
বান্দরবানের আলীকদম সদর থেকে ২ কিলোমিটার দূরে ৩ নং ওয়ার্ডে আলীবাজার স্থানে এফবিএম (FBM) নামক ইটভাটাটি পরিবেশ ছাড়পত্র ছাড়া ও অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এই অবৈধ ইটভাটায় বুধবার (২২ নভেম্বর) সকালে অভিযান চালিয়েছিল স্থানীয় প্রশাসন। অভিযানে ফায়ার সার্ভিস নিয়ে গিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। কিন্তু অভিযানের একদিন পর ইটভাটাটি আবার চালু করা হয় বলে জানান এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়, তিন শতাধিক ইটভাটায় কাজে নিয়োজিত শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। ট্রাকে করে আনা হচ্ছে মাটি, মাটি কাটায় ব্যস্থ শ্রমিকরাও। দেখে বুঝার উপায় নেই এখানে ছয় দিন আগে অভিযান চালানো হয়েছে।
ইটের ভাটায় কর্মরত শিশু মো. শান্ত (১৪) ও রাকিব(১৬) বলেন, ২ মাস হলো আসছি আলীকদমে ইটের ভাটায়। ইট তৈরি ও ইট শুকানোর কাজ করি এখানে। দৈনিক ৩০০-৩৫০ টাকা করে মজুরি পাই।
স্থানীয় এক স্কুল ছাত্র মোহাম্মদ আরিফ(১৫) জানান, মাটিকাটা ডাম্পার চলাচল করার ফলে ধুলাবালি জন্য রাস্তা বের হতে পারি না। দিনরাত মাটির গাড়ি ও ইটের গাড়ি চলাচল করে পড়াশোনা ঠিক মতো করতে পারছি না।
ইটভাটার মালিক শওকত আলী তালুকদারকে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
অন্যদিকে ইটভাটায় দায়িত্বরত মেনেজার মাঈন উদ্দিন বলেন, আলীকদমে তিনটি ইটভাটা চালু আছে, কারো কাছে কাগজপত্র নেই, বন্ধ হলে সবার বন্ধ হয়ে যাবে। কোম্পানি ইটভাটা চালু করতে বলেছেন। হাইকোর্টের একটি রিট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবেদ মোঃ শোয়াইব বলেন, বিষয়টি আমি দেখছি, অভিযান চালানো হয়েছে কয়েকদিন আগে। প্রয়োজনে আবারও ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গে, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ২২ নভেম্বর অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) জিল্লুর রহমান। এ সময় তিনি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কাঁচা ইট ও চুল্লি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ঢেলে ধ্বংস করে দেওয়া হয়।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর