বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিরোধী নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘন করে অনুষ্ঠিত নির্বাচন বিশ্ব স্বীকৃতি পাবে না

খবর বিজ্ঞপ্তি :    |    ০৬:৩০ পিএম, ২০২৩-১২-০৬

বিরোধী নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘন করে অনুষ্ঠিত নির্বাচন বিশ্ব স্বীকৃতি পাবে না

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী নেতাকর্মীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। যার ফলে আগামী ৭ জানুয়ারির আসন্ন জাতীয় নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা হারাবে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি)।

আজ ৬ ডিসেম্বর ২০২৩ (বুধবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

বিবৃতিতে এম এ হাশেম রাজু বলেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন সরকারি দল কর্তৃক দেশের প্রধান বিরোধী দলের নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের ভয়ে ঘরছাড়া। রাত কাটে বিলে আবার কখনও বনজঙ্গলে। লাখ লাখ নেতাকর্মী পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভয়ে যাযাবর জীবনযাপন করছে। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে পড়েছে, ব্যবসা—বাণিজ্য বন্ধ হয়ে পরিবার চরম সংকটে পতিত হয়েছে। অভিযানে গিয়ে পুলিশ পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করছে, নেতাকে না পেয়ে তুলে নিয়ে যাচ্ছে মা—বাবা—ভাইবোনসহ স্বজনদের। নিখোঁজ হয়ে যাচ্ছেন অনেক বিরোধী নেতাকর্মী। মারা যাওয়া, গুম হওয়া নেতাকর্মীদেরও রাজনৈতিক মামলা সাজা দেওয়া হচ্ছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তালিকা তৈরি ও বাসা—বাড়ি চিনিয়ে দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিরোধী নেতাকর্মীদের বাসায় ডাকাতির ঘটনা ঘটছে। ভেঙ্গে পড়ছে গ্রামীণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। বিরোধী নেতাকর্মীদের আটক করে মারধরের পর হ্যান্ডকাফ পরিয়ে পুলিশে দিচ্ছেন সরকারি দলের নেতাকর্মীরা। দেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বিরোধী মত দমনে মামলা ও গ্রেফতারকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত ৩ মাসে গ্রেফতার করা হয়েছে ৩১ হাজার নেতাকর্মীকে, মামলা দায়ের করা হয়েছে ১১৬০টি, আসামি করা হয়েছে ৭৯৭৭৮ জনকে, আহত হয়েছেন ৮৬০৪ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের, মৃত্যুদন্ডাদেশ সহ সাজা হয়েছে ৫৮৮ জনের বেশি বিরোধী নেতাকর্মীর। এ সময় ছেলেকে না পেয়ে বাবাকে হত্যার মতো অমানবিক ঘটনার সাক্ষীও আমাদের হতে হয়েছে। মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়ার মতো স্বনামধন্য একজন আইনজীবীকেও মৃত্যুর পর মামলার আসামী করা হয়েছে। হৃদরোগ আক্রান্ত যশোরের এক কলেজ শিক্ষকদের গ্রেফতারের পর ডান্ডাবেড়ি পড়িয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিভিন্ন সময়ে এসব বিষয়ে দেশের উচ্চ আদালতের দেয়া নির্দেশনাও অমান্য করা হচ্ছে। রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত সাঁড়াশি অভিযান ও হামলা উদ্বাস্তু হয়ে পড়েছে ১ কোটি ৯০ লক্ষ মানুষ।

আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট বলেন, দেশে এখন চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোন আগ্রহ জন্মায়নি। জাতিসংঘ—যুক্তরাষ্ট্র—ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারাও নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে। তাই আমরা মনে করি, রাজনৈতিক সমঝোতায় গিয়ে সকলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান না করে বর্তমান পরিস্থিতি বজায় রেখে যদি একটি এক তরফা জাতীয় নির্বাচন আয়োজন করা হয় তবে তা বিশ্ব স্বীকৃতি পাবে না।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর