বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বরাকের অবদান সংযোজনের দাবি তুললেন মিলন

আগরতলা তিনকাল সাহিত্য উৎসব-২০২৩

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২৩-১২-১০

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বরাকের অবদান সংযোজনের দাবি তুললেন মিলন

আগরতলা প্রতিনিধি :

বাংলাদেশের মুক্তি যুদ্ধে ত্রিপুরার অবদান সে দেশের ইতিহাসে স্থান পেলেও উপক্ষিত থেকে গেছে বরাক উপত্যকা।শনিবার আগরতলায় ওপার বাংলার শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও মুক্তি যুদ্ধাদের সামনেই এই আক্ষেপের কথা তুলে ধরলেন বরাকের বিশিষ্ট  সাংবাদিক ও সমাজকর্মী  মিলন উদ্দিন লস্কর।এদিন আগরতলার তিনকাল প্রকাশনা গোষ্ঠী আয়োজিত  সাহিত্য উৎসবে 'মুক্তি যুদ্ধে  ত্রিপুরা বরাকের অংশ গ্রহণ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে  তিনি বলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমাজের ভুমিকা অবশ্যই ছিল।তবে প্রতিবেশী ভারত ধাত্রীর ভুমিকা পালন করেছিল।এই সংগ্রামে উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন,সে ভাবে অসমের অভিবক্ত কাছাড় জেলা তথা বরাক উপত্যকার মানুষও এই মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন নি:স্বার্থ ভাবেই।মিলন উদ্দিন লস্কর এদিন আক্ষেপ করে জানান বাংলাদেশের মুক্তি যুদ্ধের পর সেদেশে সরকার বপসরকারিভাবে  শতশত বই  বিভিন্ন ভাষায় প্রকাশ করলেও কোন বইয়ে বরাক উপত্যকার অবদান কি ছিল তা লিপিবদ্ধ  হয়নি।অথচ বরাকের নাগরিক জাতি- ধর্ম নির্বিশেষে দীর্ঘ নয়মাস মুক্তি যুদ্ধের সমর্থনে নিজেকে সামিল করেছিলেন। তাঁদের অনেকেই প্রয়াত কিংবা বয়সের ভারে নুব্জ।কিন্তু তাঁরা কোন প্রতিদান চাননি।কিন্তু ইতিহাসে তাঁরা উপক্ষিত থেকে গেলেন।মিলন উদ্দিন লস্কর এদিন তাঁর তথ্য বহুল  বক্তব্যে বাংলাদেশের মুক্তি যুদ্ধে বরাকবাসীর অবদানের কথা তুলে ধরে জানান যদি বাংলাদেশ  মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় এবং বিশ্ব বাঙালির আশা-আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হয়  তবেই বরাকের মানুষের পরিশ্রম সার্থক হবে।পাশাপাশি বাংলাদেশের বুদ্ধিজীবি যারা সভায় উপস্থিত ছিলেন তাদেরকে  মুক্তি যুদ্ধে বরাকের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে সন্নিবিষ্ট করার আহ্বান জানান।  
আগরতলা শহরের স্টুডেন্টস হেলথ হোম অডিটোরিয়ামে বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক মিহির দেবের পৌরহিত্ব্যে  অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে   অংশ নিয়ে  প্রবীণ মুক্তিযুদ্ধা শেখ বুরহান উদ্দিন স্বীকার করেন ভারতের সাহায্য ছাড়া স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা স্বপ্ন সফল হত না ।তাই যতদিন বাংলাদেশ  বেচে থাকবে ততদিন ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্কে স্থাপন করে যাবে।তিনি জানান ১৯৫২ সালের ভাষা আন্দোলন,১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রেরণা থেকেই মুক্তি যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের জন্ম।এক্ষেত্রে ত্রিপুরা বাসীর উজাড় করা সাহায্য ও সঙ্গীত শিল্পী সচীন দেব বর্মণের সান্নিধ্যে ও তাঁর সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের  অপর মুক্তি যুদ্ধা এম এইচ শাহ আলম ও সাহিত্যিক প্রোকৌশলি আব্দুল বাকের মুক্তি যুদ্ধে তৎকালীন  ত্রিপুরার নেতা মন্ত্রীসহ আম জনতার অবদানের স্মৃতি চারণ করেন।সভাপতির ভাষনে মিহির দেব জানান বাংলাদেশের মুক্তি যুদ্ধ এমনকি জাতির পিতা  শেখ মুজিবের ছয় দফা বাস্তবায়ন  সহ  প্রতিটি আন্দোলনে ছাত্র সমাজের ভুমিকা ছিল লক্ষ্যনীয়।এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তিনি এও জানান ভারতকে নিয়ে বাংলাদেশের ভয় পাবার কোন কারন নেই।ভারত বন্ধু  দেশ হিসাবে দায়িত্ব  পালন করে যাচ্ছে।
এদিকে এদিন সকালে  তিনকাল সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে  কাছাড় জেলার কাবুগঞ্জ জনতা কলেজের প্রাক্তন অধ্যক্ষা সীমা ঘোষ বাংলাভাষা এবং বাঙ্গালির সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সারা দেশে মাতৃভাষার সমস্যা অন্যরকম হলেও উত্তর পূর্বের মাতৃভাষার সংকট ভিন্ন। এখানে বরাক উপত্যকায় ভাষার স্বীকৃতি আদায়ের জন্য বারবার শহিদ হতে হয়েছে।এখন চলছে রাষ্ট্রের ধারা বাঙালিদের নাগরিকত্ব হরনের চেষ্টা।তাই বাঙালিদের জন্মের কাগজ তথ্য সরকারের কাছে বার বার  জমা করতে হচ্ছে।অথচ ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি ছিল।তিনি এদিন আরও জানান সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গুলিকে শুধু গল্প - কবিতা পাঠের চর্চা কেন্দ্র নয় অধিকার আদায়ের প্লেটফর্ম হিসাবে প্রতিষ্ঠা দিতে হবে।এক্ষেত্রে উত্তরপূর্বের বাঙালিদের দাবি আদায়ের জন্য পৃথক মঞ্চ গঠন সময়ের দাবি বলে জানান সীমা ঘোষ।সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক অশোকানন্দ রায় বর্ধন,কবি ফাল্গুনী চৌধুরী। সভায় শুরুতে সাহিত্য উৎসবের উদ্দেশ্য ব্যাখ্যা করেন তিনকাল প্রকাশনা গোষ্ঠীর কর্ণদার বিল্লাল হোসেন। এদিনের সাহিত্য উৎসবে শিলচরের কবি আদিমা  মজুমদারের গল্প গ্রন্থ সহ বেশ কয়েকটি গ্রন্তের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।এছাড়াও অসম,ত্রিপুরা,মনিপুর ও বাংলাদেশ থেকে প্রকাশিত  লিটিলম্যাগের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও এবং সিরাজ উদ্দিন আহমদ স্মৃতি পুরষ্কার প্রদান করা হয়।এই উৎসবকে কেন্দ্র করে আগরতলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের সমাবেশ ঘটে।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর