শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ পিএম, ২০২৩-১২-২৭
দায়িত্ব পালনকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাইয়ের বিরুদ্ধে। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
এ ঘটনায় কুমিল্লা-১০ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জানা গেছে এ তথ্য।
গোলাম সারওয়ারকে উদ্দেশ্য করে ইসির চিঠিতে বলা হয়, কুমিল্লা-১০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল। ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় লালমাই উপজেলার হাজতখোলা বাজার এলাকায় তার নির্বাচনী প্রচারণা ছিল। এ সংবাদ সংগ্রহকালে ও ছবি তোলার সময় আপনি স্থানীয় সাপ্তাহিক ‘লালমাই বার্তা’র স্টাফ রিপোর্টার কাজী এয়াকুব আলী নিমেলের মোবাইল ছিনিয়ে নেন। এছাড়া ‘দৈনিক আমাদের কুমিল্লা’ পত্রিকার সাংবাদিক লালমাই প্রতিনিধি গাজী মামুনের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় আপনি সাংবাদিকের বলেন- ‘এত ভিডিও আর ছবি তোলার দরকার নাই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করা। আর কোনো কাজ নেই? আমরা ছবি তুলতে ঢাকা থেকে লোক এনেছি।’
অর্থমন্ত্রীর ভাইকে চিঠিতে আরও বলা হয়, আপনার অনুরূপ কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে তিক্ত ও উচ্ছৃঙ্খল আচরণ এবং মিডিয়া প্রতিনিধির দায়িত্ব পালনে বাধা প্রদানের সামিল, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থি। এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৪এ অনুচ্ছেদ এর স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এ অবস্থায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন বরাবরে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা ২৯ ডিসেম্বরে জানাতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
শুক্রবার বেলা ১০টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-১০ এর অস্থায়ী কার্যালয় সহকারী জজ আদালতে (বরুড়া) হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited