বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ১২৫ প্রার্থীর ভাগ্যনির্ধারণ রোববার

মামুনুর রশীদ সেলিম :    |    ০১:২৫ পিএম, ২০২৪-০১-০৬

চট্টগ্রামের ১২৫ প্রার্থীর ভাগ্যনির্ধারণ রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, কল্যাণ পার্টিসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্রসহ ১২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে আছেন। ১৬ আসনে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোট কক্ষের সংখ্যা ১৩ হাজার ৭৩২টি। ৪৭ হাজার ৫৪৪ জন ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৫৬ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৮২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, র‌্যাবের ৩২টি টহল টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছে। ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অপর ছয়টি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, মীরসরাই, জোরারগঞ্জ, ফটিকছড়ি-ভূজপুরকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কাউকে প্রভাব বিস্তার করতে দেবো না। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। চট্টগ্রামের ১৬ আসনে সব নির্বাচনী সামগ্রী চলে গেছে। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন রোববার।

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর