বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

‘শীতের দিন তাই অনেকে দেরিতে ভোট দিতে আসে’

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন :    |    ০১:৫০ পিএম, ২০২৪-০১-০৭

‘শীতের দিন তাই অনেকে দেরিতে ভোট দিতে আসে’

ভোটগ্রহণ শুরুর হওয়ার দেড় ঘন্টায় তেমন সাড়া না মিললেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উপস্থিতি। শীতের সকালে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ঢাকা-৫ আসনের দনিয়া এ,কে হাই স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্র ঘুরে এ চিত্রই দেখা গেছে। সহকারী প্রিজাইডিং অফিসার ফয়সাল কবির বলেন, ৪৩২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৪টি। পরে ভোট বাড়তে পারে। শীতের দিন তাই অনেকে দেরিতে ভোট দিতে আসে। তিনজন প্রার্থীর এজেন্ট কেন্দ্রে আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করছি। এখানে মোটা ভোটার ৫০৩ জন। তবে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ২০টি। পরে ভোটার আরও বাড়বে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার। ঈগল প্রতীকের প্রার্থীর এজেন্ট হানিফ রহমান বলেন, সকাল আটটায় এসেছি। এখানে ভোটগ্রহণ সৃষ্ঠুভাবে হচ্ছে। তবে এখনোও ভোটার উপস্থিতি কম। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। এ,কে স্কুলের প্রশাসনিক ভবনের ৬৬ নাম্বার কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩৪ জন। তবে সেখানে ভোট পড়ার হার অনেক কম। জানতে চাইলে প্রিজাইডিং অফিসার কায়েস খান জাগো নিউজকে বলেন, তিনজন প্রার্থী এজেন্ট দিয়েছে। এখানে শক্তিশালী তিনজন প্রার্থী আছে। কোন চাপ লক্ষ্য করছি না। কোন প্রার্থীর চাপ পাইনি। স্কুলের অপর কেন্দ্রে আসকর আলী ভবনের আরেকটি কক্ষে ভোট পড়েছে সাতটি। সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দ হাদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিন নম্বর কক্ষের মোট ভোটার ৫৩৯ জন, ভোট পড়েছে ১৪টি। সহকারী প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি একটু কম। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল বলেন, গত রাতে নৌকার প্রার্থী বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়েছে। এখনও ভোটারদের আসতে বাধা দিচ্ছে কোথাও কোথাও। ভোটার উপস্থিতি বাড়বে। ভোটারদের আস্থা দেওয়ার চেস্টা করেছি। আমার বিশ্বাস ভোটার বাড়বে। এখন কিন্তু ভোটার বাড়ছে। মা-বোনরা ভোট দিতে আসছে। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। এ আসনে মোট প্রার্থী ১৪ জন। ঢাকা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৮০৫। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৫৩৯ এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৬৩ জন। এ আসনে অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশিদ মুন্না (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) মো. আবু হানিফ হৃদয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) আবু জাফর মো. হাবিব উল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মো. সাইফুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশিন) এস এম লিটন, ইসলামী ঐক্যজোটের (মিনার) মো. আব্দুল কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মো. মোশারফ হোসেন মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) সারোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু (কবুতর), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ)।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর