বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভোটারের টিসিবি কার্ড জব্দের অভিযোগে রাসিক প্যানেল মেয়র আটক 

রাজশাহী প্রতিনিধি :    |    ০২:১৬ পিএম, ২০২৪-০১-০৭

ভোটারের টিসিবি কার্ড জব্দের অভিযোগে রাসিক প্যানেল মেয়র আটক 

যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আজিম। তিনি মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ভোটারের টিসিবি কার্ড জব্দের অভিযোগে শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর সাগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে যৌথবাহিনী। বর্তমানে তিনি র‍্যাবের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টা অভিযোগ রয়েছে। কাউন্সিলর নিযাম-উল-আজিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার (কাঁচি) পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। র‍্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, রাজশাহীর ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আজিমের ব্যাপারে অভিযোগ আসে, তিনি পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের টিসিবি কার্ড জব্দ করে রেখেছেন। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবি কার্ড বাতিল করা হবে বলে সংশ্লিষ্টদের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শনিবার তাকে সতর্ক করা হয়। কিন্তু তিনি টিসিবি কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। তিনি র‍্যাবের হেফাজতেই আছেন। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাও রাসিক প্যানেল মেয়রকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১২টা থেকে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান শুরু হয়। পরে রাত ৩টার দিকে অভিযান শেষ হয়। অভিযান শেষের দিকে কাউন্সিলর নিযামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর