বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ১৬ আসনে চলছে ভোটগ্রহণ 

মামুনুর রশীদ সেলিম :    |    ০২:২১ পিএম, ২০২৪-০১-০৭

চট্টগ্রামের ১৬ আসনে চলছে ভোটগ্রহণ 

সারাদেশের মতো চট্টগ্রামে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে জেলায় মোট ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জামসহ ব্যালট পেপার। নির্বাচনী সহিংসতা এড়াতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।   জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।  তিনি বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র‌্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম ১৬ আসনে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৬টি আসনে রয়েছে ৬৬০টি কেন্দ্র ও  উপজেলার ১০টি আসনে রয়েছে ১ হাজার ৩৬৩টি কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন।  এর মধ্যে ৩২ লাখ ৮২ হাজার ২৫৫ জন পুরুষ ও ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন নারী।   মোট ভোটারের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ লাখ ৬৬ হাজার ৪৬৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ২ লাখ ৪১ হাজার ৯০৭ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) চার লাখ ২৭ হাজার ১৭২ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ৪ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ৩ লাখ ৩১ হাজার ৯১ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ৫ লাখ ১৫ হাজার ৪৭৩ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ৪ লাখ ৯ হাজার ৫৭৬ জন, চট্টগ্রাম-১০ (খুলশি, পাহাড়তলী, হালিশহর) ৪ লাখ ৮৫ হাজার ৯৯০ জন, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা, বন্দর) ৫ লাখ ১ হাজার ৮৪৮ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ২ লাখ ৮৮ হাজার ১২২ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) ৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ৩ লাখ ৬৫ হাজার ৭৯৫ জন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর