বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যে দলেরই প্রার্থী হোক, বেআইনি কাজ করলে পার পাবে না : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৪ পিএম, ২০২৪-০১-০৭

যে দলেরই প্রার্থী হোক, বেআইনি কাজ করলে পার পাবে না : র‌্যাব ডিজি

যেসব জায়াগায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং যারা বিশৃঙ্খলার চেষ্টা করছেন- তারা কেউ পালিয়ে থাকতে পারবেন না বলে হুঁশিয়ারি করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘আমরা সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। সে যেই হোক কিংবা যে দলের প্রার্থীই হোক, বেআইনি কাজ করলে কেউ পার পাবে না।’ রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে যাচ্ছে র‌্যাব। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’ নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার আশংকা আছে কি না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, ‘সহিংসতা, আশঙ্কা ও আতঙ্ক অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার সুন্দর পরিবেশ রয়েছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আজ নির্বাচনের দিনেও অনেক আতঙ্ক ছিল, আতঙ্ক তৈরি করেছিল বিরোধীদল যারা নির্বাচন বয়কট করেছে বা যারা ভোট প্রতিহত করতে চেয়েছিল বিএনপি-জামায়াত।’ ‘তবে র‍্যাবের সামনে কেউ ভোট প্রতিহত করতে আসবে সেই সাহস কারও নেই। পরবর্তী সময়ে কোনো সহিংসতা হলে র‍্যাবের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে এমন কোনো বড় ধরনের আশঙ্কা নেই এবং কেউ করলে পার পাবে না।’ র‍্যাব ডিজি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট সংশ্লিষ্ট কাজে যারা নিয়জিত রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব বদ্ধপরিকর। ভোট গণনা শেষ হলে রিটার্নিং কর্মকর্তা কেন্দ্র থেকে ফিরে আসতে পারেন সেই ব্যবস্থাও আমরা পর্যাপ্ত রেখেছি।’ ভোটারের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘একদিকে শীতের সকাল অন্যদিকে ছুটির দিন- এরপরও অনেকে ভোট দিতে এসেছেন। অনেকেই আবার দুপুরে খাবার খেয়ে ভোট দিতে আসবেন।’

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর