শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০১:৪১ পিএম, ২০২৪-০১-০৯
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ দেড়লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়াও উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মীর হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আসার আগেই সবকিছু শেষ হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরও অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন তদন্তাধীন রয়েছে। এছাড়া ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited