বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পার্বত্য ভিক্ষসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ 

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৩:৩৭ পিএম, ২০২০-১০-১৮

পার্বত্য ভিক্ষসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ 

 


রাঙ্গামাটির লংগদু কলেজে পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ ও কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়াদমে অবস্থিত লংগদু কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘের অর্থ সচিব জ্ঞানরতœ থেরো, সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরো, দৈনিক আমাদের বাংলার রাঙ্গামাটি প্রতিনিধি বিহারী চাকমা, আটারক ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সভাপতি কালায়ণ তালুকদার, স্থানীয় হেডম্যান মানিক
চাকমা, কলেজ পরিচালনা কমিটির সহসভাপতি দয়াল চন্দ্র চাকমা, বামে আটারকছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণমিত্র চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লংগদু কলেজের অধ্যক্ষ শ্রীমৎ সুগতালংকার মহাস্থবির কলেজ প্রতিষ্ঠার পটভুমি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বলেন- পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে পার্বত্য ভিক্ষুসংঘ বহুকাল ধরে অবদান রেখে আসছে। লংগদু এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। লংগদু কলেজের
উন্নয়নে সচেতন মহল, শিক্ষানুরাগী ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় মানুষের ঐকান্তিক সহযোগিতায় বর্তমানে কলেজের কার্যক্রম বেশ এগিয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরেন সুগতালংকার মহাস্থবির। দেশ-বিদেশের বিদ্যানুরাগী, সহৃদয় ও মহানুভব মানবতাবাদী মানুষ এগিয়ে আসায় আমরা আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পেরেছি বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা বলেন- লংগদু কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় ছেলেমেয়েদের ঘরে বসে উচ্চ শিক্ষালাভের সুযোগ তৈরি হয়েছে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির কঠিন পরিশ্রম, অনেক ত্যাগ-তিতীক্ষার ফলে আজ লংগদু কলেজ এ পর্যায়ে এগিয়ে এসেছে। এ
কলেজের যাবতীয় কাজে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে বক্তারা বলেন- যে স্বপ্ন ও চেতনা নিয়ে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে সে স্বপ্ন একদিন অবশ্যই সফল হবে। এই কলেজের ছাত্র-ছাত্রীরা একদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপক হবে এমন স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। অরণ্য বন-বনানী বেষ্টিত কলেজ ক্যাম্পাস একদিন শিক্ষার্থীদের কল-কাকলিতে মুখরিত হয়ে উঠবে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির যে স্বপ্ন
নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার স্বপ্ন পুর্ণতা দিতে সচেতন অভিভাবক, বিদ্যানুরাগী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ৪৪জন শিক্ষার্থীর হাতে বিনামুল্যে পাঠ্যবই তুলে দেয়া হয়। এছাড়া ৫জন শিক্ষার্থীর হাতে প্রত্যেককে ৫ হাজার করে কলেজে ভর্তির টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক অংশ গ্রহণ করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যান কাবার্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী অনুষ্ঠানে যোগদান করেন। প্রত্যন্ত এলাকায় এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর