বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া :    |    ০৩:৪৫ পিএম, ২০২৪-০১-২৫

উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরসার তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার সময়  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় নামে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার তিন সদস্যকে আটক করা হয়। অভিযানে ২২ টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪ টি মাইন বোমা উদ্ধার করা হয়। মাইন বোমা ও অস্ত্র  উদ্ধার খবর শুনে এলাকা বাসিন মনে স্বস্তি ফিরে আসে।  আটক আরসা সদস্য হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, আটক তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিল। তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহিন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিলো। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ করে আসছিলো। তিনি বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো। তাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বছরসহ এই তিনজনকে নিয়ে ৮৩ আরসা সদস্য আটক করেছে র‍্যাব। উদ্ধার করেছে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর