বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিরোজপুরে গরুতে ফসল খাওয়া কে কেন্দ্র করে পুরুষ ও নারীসহ তিন জন আহত

এস এম নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর :    |    ০৫:২৭ পিএম, ২০২৪-০২-০৩

পিরোজপুরে গরুতে ফসল খাওয়া কে কেন্দ্র করে পুরুষ ও নারীসহ তিন জন আহত

পিরোজপুর সদর উপজেলায় গরু ফসল খাওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইভাই ও বোনকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকায় তৈয়ব আলী বিশ্বাসের পুত্র বায়জিদ বিশ্বাস (২২), নাসিম বিশ্বাস (১৭) ও কন্যা তামান্না আক্তার (১৪)। আহত বায়জিদ বিশ্বাস জানান, তাদের প্রতিবেশী ইলিয়াস বিশ্বাস ও সাকিল বিশ্বাসের সঙ্গে তাদের বাড়ির জমি নিয়ে বিরোধ আছে। এ কারণে প্রায় সময় তাদের নানা হুমকি দিয়ে আসছিলেন ওই প্রতিবেশীরা। আজ বিকেলে তাদের জমির ফসল প্রতিপক্ষের গরু খেয়ে ফেললে তার প্রতিবাদ করে তার বোন তামান্না আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াস বিশ্বাস ও সাকিল বিশ্বাস লোকজন নিয়ে তামান্নাকে মারধর করেন। পরে প্রতিপক্ষ ইলিয়াস বিশ্বাস, আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাকিল বিশ্বাস, ইয়াসিন ও লিটন তার (বায়জিদ) ওপর হামলা করে। এ সময় তার ভাই নাসিম বিশ্বাসকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম আসিফ জানান, আহতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতের মধ্যে নাসিম বিশ্বাসের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
অভিযোগের ভিত্তিতে পরিবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর