শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি : | ০১:৫৮ পিএম, ২০২৪-০২-১২
পিরোজপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল ও ফাজিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে,আজ সোমবার (১২ই ফেব্রুয়ারি) মাদ্রাসাটির মিলনায়তনে মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুনামধন্য ও দোয়া অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম ও উপাধ্যক্ষ জনাব মাওলানা আলী আকবর সহ অত্র মাদ্রাসার ৩৪ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ সহ মাদ্রাসার গভর্নিং বডির বিভিন্ন সদস্য অভিভাবক বৃন্দ ও আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের মেহমানবন্দ।অধ্যক্ষতার বক্তৃতায় তিনি মাদ্রাসার বিভিন্ন সাফল্য ও অঙ্গীকার তুলে ধরে বলেন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই প্রতিষ্ঠানটি বর্তমানে পিরোজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা। আমরা চাই তোমরা ছাত্র হিসেবে আমাদের সেই কষ্টের মূল্যায়ন দিবে তোমাদের ভবিষ্যৎ উজ্জলের মাধ্যমে। অধ্যক্ষ তার বক্তৃতায় বিদায় ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয় বর্তমান সরকারের সাফল্য কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited