বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আর্টিকেল ৪৭ অমান্য করে সিরাজগঞ্জে ফিল্ম স্টাইলে চেয়ার দখল করলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :    |    ০৪:৩৬ পিএম, ২০২৪-০৩-২৩

আর্টিকেল ৪৭ অমান্য করে সিরাজগঞ্জে ফিল্ম স্টাইলে চেয়ার দখল করলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম

আর্টিকেল ৪৭ অমান্য করে সিরাজগঞ্জ এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলীর চেয়ার দখল করলেন নবাগত নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ১৯ মার্চে ইমেইল যোগে বদলী আদেশ পাওয়ার সাথে সাথে ২০ মার্চ সকালে লোকজন নিয়ে ফিল্ম স্টাইলে চেয়ার দখল করে বসে পড়েন সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম। এমন কর্মকান্ড সিরাজগঞ্জে ইতিপূর্বে সিরাজগঞ্জে জেলার কোন কার্যালয়ে ঘটেনি। দায়িত্ব বুঝে দেওয়ার পূর্বেই চেয়ার দখল কর্মকান্ডে এলজিইডি অফিসের প্রধান কর্মকর্তার এমন আচারণে সিরাজগঞ্জ এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সিরাজগঞ্জবাসীর মধ্যে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
তথ্যানুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা-১২০৭ এর স্মারক ৪৬.০২.০০০০.০০১.৯৯.১৩০.১৮-১১৯৫২ তারিখ: ১৫.১১.২০২৩ খ্রি. এর মারফত পাবনা অঞ্চল তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলামকে সিরাজগঞ্জে বদলী করা হয়।  পরবর্তী স্মারক ৪৬.০২.০০০০.০০১.৯৯.১৩০.১৮-১২৩৭৬ তারিখ: ২২.১১.২০২৩ খ্রি. এর একটি পত্রের মাধ্যমে পূর্বের আদেশ স্থগিত করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো: আলি আখতার হোসেন এর স্বাক্ষরিত একটি পত্র স্মারক নং-৪৬.০২.০০০০.০০১.৯৯.১৩০.১৮-৪৩১৬ তারিখ: ১৯.৩.২০২৪খ্রি. স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় মনিরুল ইসলামকে সিরাজগঞ্জে বদলী করা হয়।
বদলীর আদেশ ১৯ মার্চে পাওয়ার সাথে সাথে ২০ মার্চ ২০২৪ইং তারিখে সিরাজগঞ্জ এলজিইডি অফিস এসে নির্বাহী প্রকৌশলীর চেয়ার দখল করেন।
সিরাজগঞ্জের সচেতন মহল মনে করছে, চাকুরী করলে বদলী হবে। বদলী হলে নিয়ম অনুযায়ী দায়িত্ব বুঝে নিবে। কিন্তু সিরাজগঞ্জ এলজিইডি অফিসে নাটকীয়ভাবে চর দখলের  মতো নির্বাহী প্রকৌশলীর চেয়ার দখল করলেন। যেটা সিরাজগঞ্জবাসী মর্মাহত।
এবিষয়ে ২১ মার্চ ২০২৪ ইং তারিখে দুপুর ২ঘটিকার সময়  সিরাজগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবাগত নির্বাহী প্রকৌশলীকে না পেয়ে  নবাগত  নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম এর  মুঠো ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করে মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
এব্যাপারে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, চাকুরী করলে বদলী হতে হয় এটা চাকুরীর নিয়ম। কিন্তু আর্টিকেল ৪৭ না মেনে জোরপূর্বক চেয়ার দখল করা নিয়মবহির্ভূত। 
উল্লেখ্য,আর্টিকেল ৪৭ থেকে জানা যায়, কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য হস্তান্তর ও গ্রহণের সনদ। একজন কর্মকর্তা যখন অন্যত্র বদলি হন তখন অব্যাহতি গ্রহণের পূর্বে তার পদে স্থলাভিষিক্ত ব্যক্তিকে বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত অন্য কোন ব্যক্তিকে তার যাবতীয় দায়িত্ব দেয়াই আর্টিকেল ৪৭ এর কাজ।
একজন কর্মকর্তার বদলির আদেশ হল আর সংগে সংগেই তিনি অব্যাহতি নিয়ে চলে যাবেন সেটাতো সঠিক নয়। তার উপর ন্যস্তকৃত দায়িত্ব ও কর্তব্য তাহলে কে/কেমন করে পালন করবেন? একজন সাধারণ কর্মকর্তার (এসডিওর)জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ না হলেও যিনি আয়ন ও ব্যয়ন কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তার জন্য এটা অনেক কিছু।
যেমন তার উপর ন্যস্তকৃত অফিসের যাবতীয় সম্পদ হস্তান্তর, ব্যাংক হিসাব হস্তান্তর, আইবাস++ এর কর্তৃত্ব হস্তান্তর (যার মাধ্যমে তিনি বরাদ্দকৃত অর্থ আইবাস++ এ বন্টন ও গেজেটেড ননগেজেটেড বিল ভাতাদি হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করবেন) গুরুত্বপূর্ণ নথি,বরাদ্দ রেজিস্ট্রার, ক্যাশ বই, গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্ত নথি,অগ্রিম রেজিস্ট্রার (যদি থাকে), ভ্যাট ও আয়কর কর্তন রেজিস্ট্রার, যোগাযোগ সংক্রান্ত  নির্দেশনা দায়িত্ব গ্রহনকারী কর্মকর্তাকে বুঝিয়ে দিয়ে অব্যাহতি গ্রহণ করার জন্যই আর্টিকেল-৪৭ এর প্রবর্তন।
কাজেই এগুলি দায়িত্ব¡ সম্পন্ন করেই উভয় কর্মকর্তা নিজ নিজ কর্মস্থল হতে অব্যাহতি নিয়ে নতুন বা বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন, সরকারী বিধি অনুযয়ী তার দায়িত্ব ও কর্তব্য হস্তান্তর ব্যতিরেকে তাকে অব্যাহতি দেয়া যাবে না। আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন কালে সরকারের সকল আর্থিক বিধিবিধান যেমন পিপিআর, ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার, ট্রেজারী রুলস, জেনারেল ফিন্যান্সিয়াল রুলস,সময় সময় জারীকৃত সরকারি আদেশ এগুলি পরিপালন সাপেক্ষে সকল প্রকার ব্যয় নিশ্চিত করা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর